| কবিতা | মেঘ আমার |
| কবি | সুমাইয়া আক্তার |
| সময় | 26-02-2020 |
| লিখার স্থান | জামালপুর ময়মনসিংহ |
ইচ্ছে করেই জানালাটা খুলতাম না
খুলতে ইচ্ছে হতো না তা কিন্তু নয়,
পাল্লার আড়ালে জমে থাকা মেঘ গুলো
ঝাপ্টা দিতো এলোমেলো হাওয়াতে;
হঠাৎ করেই মেঘ জমতো আকাশে
অভিমানের বৃষ্টি ঝরা শুরু করতো।
হয়তো আমার চোখের জল লুকাতেই
মেঘেদের এত আয়োজন ছিল.
তবু বিদ্রোহী কান্নারা নীরবতার ঘোর কাটিয়ে
ফুঁপিয়ে কান্না শুরু করলো’
আমি নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছিলাম,
কান্নার আওয়াজ চার দেয়াল ভেদ করছিল।
ঠিক তখনই মেঘেদের আর্তনাদ শুরু হলো,
কান্নার আওয়াজ নিরব রাখলাম মেঘের আর্তনাদে।
তোমাকে ছেড়ে আমি ঠায় পেলাম আকাশে,
বুঝলাম আমার একান্ত আপন মেঘেরা।
মেঘেদের ছায়ায় খুঁজে পেলাম স্বস্তি,
দূরের ওই আকাশ আমার মন খারাপের সঙ্গী।