| কবিতা | মেঘকন্যার শরৎ |
| কবি | সুমাইয়া আক্তার |
| সময় | ১০আশ্বিন,১৪২৮ |
| লিখার স্থান | মধুপুর টাঙ্গাইল |
আমার নীল শাড়ির ভাঁজে ভাঁজে ভুলেছি শরৎ তোমাকে!
ছুঁয়েছি কাশফুল আনমনে।
কিন্তু তোমায় ছুঁয়ে দেখা হয়নি কখনো আমার অসুখে।
হৃদয় ভাঙ্গার শব্দ হয়েছে কাঁচের চুড়ি ভাঙ্গার মতো!
জোড়া লাগানো হয়নি কখনো,
হৃদয়ে তো হাড় নেই তবু কেনো ভাঙ্গে সামান্য আঘাতে।
মেঘকন্যা গল্প লুকায় অনিয়মের বর্ষনে!
ভুলে যায় শরৎ এসেছে কাশফুল কে নিয়ে।
আজ আকাশের হাত ধরে মেঘকন্যা হাঁসে খিলখিলিয়ে।
মেঘকন্যার শরৎ নামে গল্প লিখে একদল কাশফুল,
ডুবে যাওয়া সূর্য স্বাক্ষী রাখে উড়ে যাওয়া শালিককে!
চোখের কার্নিশে ব্যারিকেড হয় শরৎ প্রেমিক এর।