| কবিতা | বাড়িয়ে দাও হাত |
| কবি | এস কবীর |
| সময় | মার্চ, ২০২১ |
| লিখার স্থান | কলকাতা |
বরং বাড়িতেই পুঁতে ফেলা যাক আস্ত একটা উপকারের বৃক্ষ-চারা। গাছ বড়ো হয়ে ফুল দেবে, ফল দেবে। বাড়ির বাইরে বিলিয়ে দেব কয়েকটা সম্বুদ্ধ ডাল আর গুটি ক’য়েক সুমিষ্ট আঁশ। এইভাবে ছড়িয়ে পড়ুক হিতৈষীর রসাস্বাদন- গঞ্জে-পাড়ায়, তারপর দিগন্তে…
তোমার ঘরে এখন আস্ত একটা সঞ্জীবনী বৃক্ষ-দ্রুম, তুমিও তাই কোরো, জারি থাকুক বিলোনোর সুহৃদ শৃঙ্খল…
এক থেকে তিন, তিন থেকে দশ
দশ থেকে দশদিশি…
এইভাবে উপবৃত্তাকার হাত ধরে বর্তে থাকুক পৃথিবীর বিপন্ন মানুষ !