কবিতা অপরাধের ডিসকোর্স
কবি এস কবীর
সময় নভেম্বর, ২০২৪
লিখার স্থান কলকাতা
কবিতার বিষয় জীবনমুখী, মৃত্যু
Review This Poem

কতবার আত্ম-ধর্ষণ করে ফিরে আসি পাপবোধের কাছে। কয়েকটি কচি নিম ডাল চিবিয়ে খাই। বিস্বাদে ভরে ওঠে মুখ; তখন পাপবোধই হয়ে উঠে ধর্ষকাম। উর্ধগামী তুরুপের শিশ্নে গজিয়ে উঠে ডানা! কুচিপুড়ি স্তনের যৌনপটে আকছার ফুটে উঠে গৃহিণী-সকাল।
ভূতেশ্বরের ভয় তবুও আছে
নারীর ভালোবাসার ভয় তবুও আছে
কবরের মাটি প্রশস্ত নয়
অপরাধের স্রোতে ভাসিয়েছি গা
বহ্নিচিতা ভয়ানক রক্ত খেকো
চল্লিশ কদম পর্যন্ত তোমরা থেকো
তারপরের ডিসকোর্স অধিশ্বরের…

guest
0 Comments
Newest
Oldest Most Voted