| কবিতা | হারিয়ে যাওয়ার কথা |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (৮,১,২০২২ইং.) ২৪,৯,১৪২৮ বঙ্গাব্দ. |
| উৎসর্গ | প্রেম |
| লিখার স্থান | ঢাকা |
| সম্পৃক্ততা | প্রেম |
হারিয়ে যাব যেদিন আমি,
বুঝবে সেদিন তুমি ।
যখন তুমি আমায় রেখে আসবে একা ঘরে ,
সেদিন তোমার মনে পড়িবে আমার কথা শতবার।
সেদিন যখন একা ঘুমাতে যাবে তুমি ,
দেখিবে তুমি তোমার পাশে নেইতো আমি।
সেদিন যদি আমায় ফিরে আসতে বলো লক্ষ্য বারও তুমি,
আসবো না আমিতো আর ফিরে ।
সেদিন যখন ঘুমিয়ে যখন তুমি পড়বে তুমি,
দেখিবে তুমি স্বপ্নে আসছি আমি ফিরে তোমার কাছে ।
যখন ধরিতে আসিবে তুমি ,
তখন তোমার ঘুম যাবে ভাংঙ্গি ;
দেখিবে আমি নেইতো তোমার পাশে ॥
ক্রন্দনে তোমার বুক যাবে ভাঙ্গি ,
বুঝবে বুঝবে তুমি সেদিন ;
আমি তোমার সোনার মানিক ॥
আমি তোমার প্রেমের কবি ।
আজ সময় আছে বলি ,
করো না লড়াই – ঝগড়া মোর সঙ্গে তুমি ,
তাহলে হারিয়ে যাব আমি ।
তোমায় একা রেখে ।
বুঝবে তুমি সেদিন ,
হারিয়ে যাব আমি যেদিন ।