কবিতা মুক্তি পথের অগ্রদূত
কবি আহাম্মদ সিফাতুল্লাহ
সময় (১১,৩,২০২২ইং.) ২৬ ফাল্গুন ১৪২৮ বঙ্গাব্দ.
লিখার স্থান ঢাকা
Review This Poem

ঝম-ঝম ছুটিতেছে তরী,
কে ধরে আমার গলায় দড়ি ।
আজ মুক্তি পথের অগ্রদূতেরা ছুটে মানুষের দ্বারে দ্বারে
ভিক্ষারি হয়ে ?
আজ মোরা পথের ধারে যাই রয়ে ।
আজ কেন মোরা ভিক্ষারি ,
আজ সরকার শিকারি ।
আজ ধিক্কার ধিক্কার , কাঁধে ঝুলি ভিক্ষার ।
আজ মুক্তি পথের অগ্রদূতের কাঁদন স্বর ।
ভাসে কারায় কারায় ,
ভাসে সে ধ্বনি মুক্তির ধারায় ধারায় ।
ঝম-ঝম ছুটিতেছে তরী ,
আজ মুক্তি পথের অগ্রদূতের গলায় দড়ি।
দেখো আজ কারা মোদের গলায় ছুরি আছে ধরি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted