| কবিতা | ভেঙ্গে চূর্ণ হয়ে যাক না ? তোর অহংকার সব । |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (১৩ই অক্টোবার, ২০২২ ইং.) ২৮ আশ্বিন, ১৪২৯ বঙ্গ. |
| উৎসর্গ | জীবনমুখি |
| লিখার স্থান | ঢাকা |
| সম্পৃক্ততা | জীবনের সকল অহংকার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
ভেঙ্গে চূর্ণ হয়ে যাক না ? তোর অহংকার সব ।
কীসের এতো রে তোর কলরব ।
ভেঙ্গে যা তোরা !
ছড়িয়ে-ছিটিয়ে যা তোরা ঔই অজানার দ্বারে॥
ভাঙ্গুক না তোর মনের খোলস —
মনের অহংকাররে আজ রোস ।
মিশে যা, ছড়িয়ে যা তুই সবা মাঝে ।
তোর আপন সাজে ॥