| কবিতা | প্রত্যাশা |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (১০,১,২০২২ইং.) ২৬,৯,১৪২৮ বঙ্গাব্দ. |
| উৎসর্গ | বিদ্রোহ |
| লিখার স্থান | ঢাকা |
| সম্পৃক্ততা | বিদ্রোহী জাগরণী |
জাগোরে ,জাগোরে অরুণ প্রাতের বীরের দল।
ভাঙ্গিতে হইবে আজ তিমির রাত ।
ভোর করিতে হইবে এই রাতের ,
জাগাইতে হইবে ঘুমাচ্ছন্ন মানুষদিঘকে ।
জাগোরে জাগোরে অরুণ প্রাতের বীরের দল।
তোমরাই গড়িবে নতুন সমাজ ,
তোমরা ভাঙ্গিয়া দাও বাঁধার দেয়ালগুলো ।
ওরে ও বীরের সেনা মুক্ত স্বাধীন করো বাংলা আমার ।
তোমরা আমাদের গর্ব সাহস ,
তোমরা আমাদের প্রত্যাশা ॥
তোমাদের হংকারে ভাঙ্গিবে পিশাছদের দেহ ।
জাগোরে জাগো বীরের সেনা
ওরে ও বীরের সেনা রুদ্ধ করিয়া দাও পিশাছদের পালাবার পথ॥