| কবিতা | পিশাছদের দুঃদিন |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (৭,১,২০২২ইং.) ২৩,৯,১৪২৮ বঙ্গাব্দ |
| লিখার স্থান | ঢাকা |
দেখ চাহিয়া পিশাছগুলো ,
আসিতেছে দুঃদিন তোদের ।
বিদ্রোহ করিতেছে মানুষ লাখে লাখে ,
মারিবে তোদের ঝাঁকে ঝাঁকে।
তোদের এই তিমির রাত ,
ভেঙ্গে বীরের সেনা করবে প্রভাত ।
দেখ চাহিয়ে পিশাছগুলো তোদের ভাগ্যের আকাশে,
ঘুরছে কালো মেঘ ।
পালাবি কী করে তোরা পিশাছের দল ,
দেখ একে একে রুদ্ধ হচ্ছে পালাবার পথ ।
কে দেয় তোদের সাজা,
সে তো আমি এক মহারাজা ।
ডাক ডাকরে ডাক মৃত্যুরে ডাক জীবন পানে ।
দেখ তোরা তোদের দূর্গ – কেল্লাগুলো ,
ভাঙ্গছে বীরের সেনা ।
দেখ তোরা দেখ তোদের সবাইকে ,
একে একে করছে ধ্বংস- বিলিন ;
বাংলা হবে আবার মুক্ত স্বাধীন ॥