| কবিতা | চৌর্য |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (14.4.2022ইং.) ১ই বৈশাখ ১৪২৯ বঙ্গ. |
| লিখার স্থান | ঢাকা |
এ ধরণীর ধনীগুলি হইয়াছি নির্দয় পাষাণ ;
নেয় ভিক্ষারিগুলিকে মেরে মেরে শ্মশান ।
ধনীর হস্তগুলি করিয়াছে সমস্ত কাঙালের ধন চৌর্য, আমি দেখি তাহা হইয়া আশ্চর্য ।
নেয় হরিয়া কাঙালের সমস্ত কড়ি ।
তাহারা ধরিয়াছে কাঙালের গলায় দড়ি ।
করি নিতো কোনো পাপ কেন হইতেছে অনুতাপ
ভাবে সে মনে ।
উভুদ্যয় হয় হৃদয় ক্ষণে ক্ষণে ।
এ ধরণী কী শুধু ধনীর ? ,
করিয়া ছিলুম কোন পাপ , কেন পাইতেছি আজাব
।
হইয়াও আজাদ ।
এ কী আজাদি বলো জননী তুমি ,
কাঁদিয়া কাঁদিয়া ফিরি পথের পর পথ এত কালে
ধরণী তোমায় চিনি ।
কাঙাল হইয়াছি তাই বলে ধনীর কদম চুমিবো ।
তুমি কাঁদিছো , এ পৃথিবী এই নিময়ে বাঁধা ।
চুরি,চুরি কাঙালের ধন চরি ।
অসংশয় বুলিতে পারি অসচ্চরিত্র লম্পটগুলি হরিছে
কাঙালের ধন ।
করিছে এ মন ,
করিতে বিদ্রোহ হইয়াদের বিরুদ্ধে ক্ষণে ক্ষণে ,
মোর মনে মনে ।