| কবিতা | এ কোলাহল মাঝে |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (৫.৯.২০২২ইং.) ২১ ভাদ্র ১৪২৯ বঙ্গ. |
| লিখার স্থান | ঢাকা |
এ কোলাহল মাঝে কী ? —
আমার নিস্তব্ধ ছন্দ স্থান পাইবে ।
এ কোলাহল মাঝে কী ? —
তোমার মনে আমার প্রেম জাগিবে ।
ছুটলো আকাশ ব্যাপে হুংকারে ।
তোমার প্রলয় ঝংকারে —
কাপবে যে এ ধরণী তল ॥
এ কোলাহল মাঝে কী ? —
আমার নিস্তব্ধ ছন্দ স্থান পাইবে ।
আজ এ বৃষ্টি মাঝে মন কী আবার জাগবে ॥