| কবিতা | আমার গ্রাম |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (৬,১,২০২২ইং.) ২১,৯,১৪২৮ বঙ্গাব্দ |
| উৎসর্গ | গ্রাম |
| লিখার স্থান | পুরান ঢাকা |
| সম্পৃক্ততা | গ্রাম |
ওই দেখা যায় আমার গ্রাম ।
ওই শত শত বাড়ি ঘরের মাঝে লুকিয়ে আছে আমার বহু স্মৃতি ।
ওই শত শত মানুষের সাথে কাটিয়েছি বহু ভালো মন্দ সময় ।
আমাদের গ্রামের মানুষগুলোকে আপন মনে করে ছিলাম চিরকাল ,
বলি নি কভু কাউকে কটাক্ষ্য করে দুটি বাক্য ।
তাদের ভালোবাসা মিশে আছে মোর রক্তে ।
ঘুরে বেরিয়েছি মোর বন্ধুদের সাথে বহু কাল ওই গ্রামে ।
আজ কষ্ট লাগে যখন মোর ওই টিনের বাড়িগুলো হয়ে যাচ্ছে বিলিন ।
আজ কষ্ট লাগে মোর ওই নদী বিলিন হয়ে যাচ্ছে কালের বিবর্তনে।
হারিয়ে যাচ্ছে মোর ওই গ্রামের গাছ- পালাগুলো।
মোর ওই স্মৃতি মাখা গ্রাম যাচ্ছি আজ ছেড়ে ।
ভালো থেকো মোর ওই গ্রামের মানুষগুলো ।