| কবিতা | অগ্নির লেলিহান শিখা |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | (৪,১,২০২২ইং.) ২০,৯,১৪২৮ বঙ্গাব্দ |
| লিখার স্থান | ঢাকা |
ওই দেখ তোরা চাহিয়ে দেখ কালবৈশাখি হাসছে দেখ ।
আমি ভয় পাইনা অগ্নির লেলিহান শিখা ।
পারবি না আজ রুদ্ধ করে রাখতে আমায় ।
আজ পারবি না তোরা শ্বাস রুদ্ধ করে মারতে আমায় ।
আমি ভয় পাইনা তোর সৈন্য – বাহিনী ।
আর তোরা পারবি না কোনো নারীর সবর্নাশ করতে ।
আমি ভয় পাইনা তোকে পিশাচ ।
পারবে না তোর ওই লেলিহান শিখা দমিয়ে দিতে আমায়।
কে দেয় আমায় সাজা , আমি মুক্ত রাজা ।
পারবে তোর ওই লৌহকপাট আমায় থামিয়ে দিতে।
আমি অনন্যায়ের রক্ত চাই ।
আমি তোর শির চাই, পারবি কি তুই দিতে আমায় ।
আমি খেলিবো তোর রক্ত দিয়ে হোলি ।
আমি ত্রার্শ , আমি ভয় করি না কাউকে ।
আমি মুক্ত বাতাস ।
আমি কাল বৈশাখির ঝড় ।
আমি দেই না কাউকে ছাড় ।