কবিতা অতল পথের যাত্রী
কবি আহাম্মদ সিফাতুল্লাহ
সময় (২৪,২,২০২২ইং.) ১১,১১,১৪২৮ বঙ্গাব্দ
লিখার স্থান ঢাকা
5/5 - (1 vote)

১,
কাঁদছে মরু,পাহাড়,গগন তারা,
আমি অতল পথের যাত্রী সর্বহারা ।
আমি অজানার পথে খুঁজে বেড়াই,অজানাকে জানার জন্য ।
আমি অতল পথের যাত্রী ।

২,
এসো না ভাই এই পথে, পথের পথিক হয়ে।
আমি ঘুড়ে বেড়াই অতল পথে পাগল বেশে ,
পথের পথিক হয়ে ।
নাইরে আমার বসতবাড়ি, আমি অতল পথের যাত্রী ।

৩,
আমি তুরীয়ানন্দে পাড়ি দেই তুফান,মরু, আগ্নিগিরি ।
আমি কভু ভয় করি না পাড়ি দিতে মৃত্যুসিঁড়ি ।
আমি উন্মাদ , আমি উন্মাদ ,
আমি অতোল পথের যাত্রী ।

৪,
আমি অতোল পথের যাত্রী,
আমি তুরীয়ানন্দে পাড়ি দেই অতোল গোহিন রাত্রি ।
আমি গগন তারায় তারায় ছুটি ঝড়ের বেগে ,
আমি পাড়ি দেয় কাটাঁয় ভরা পথ মৃত্যু অনুরাগে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted