| কবিতা | অতল পথের প্রেম |
| কবি | আহাম্মদ সিফাতুল্লাহ |
| সময় | তারিখঃ(২০,৪,২০২২ইং.) ৭ই বৈশাখ ১৪২৯ বঙ্গ . |
| লিখার স্থান | ঢাকা |
বহু কাল আমি রহিয়াছি সমুদ্র গোহিনে হয়ে অতল
যাত্রী,
বহু ঘন মেঘ আচ্ছন্ন কালো অন্ধ রাত্রী ।
দেখিয়াছি আমি তোমার মুখখানি ,
প্রেম সাগরের দুয়ারে কে তুমি করিয়াছ আঘাত হানি ।
মৃত সাগরে তুমি দিয়াছ প্রাণ দানি ।
বহু অতল পথ ও রাত দিয়া আসিয়াছ আমার
মহারাণী ॥
কেন তুমি আসিয়াছ ভূলোক-দুলোক ভেদিয়া
আমারি কপাটে ,
আসিয়াছ আমারি হৃদয় ললাটে ।