কবিতা অভিমানী রাত আর তুমি
কবি শ্রেয়া পাল
কবিতার বিষয় প্রেম, বিরহ
Review This Poem

এই রাত আর আমি বড্ড ভালোবাসি
তোমার কোলে মাথা রেখে যখন আমি তারার গল্প করি,
হাওয়ায় যখন তোমার চুলের আগা আমার গাল স্পর্শ করে,
তখন মনে হত যেনো তুমি অসময়ে বসন্ত এনেছো।
এনেছিলাম – গোলাপ,বেলি, কৃষ্ণচূড়া,
লিখেছিলাম – ভালোবাসার গান,গল্প,কবিতা
তবুও তুমি আমায় বুঝলে না,হাসি মুখে ব্যাথা দিয়ে চলে গেলে।
তোমার জন্য যে রাতকে আমি ভালোবেসেছিলাম,
আজ সেই তোমার কারণেই আমার
রাতের আকাশ স্তব্ধ,শীতল এবং ভারাক্রান্ত।
এখন তুমি অন্যের জীবনের ধ্রুবতারা
আর আমি হলাম রাতের মেঘলা আকাশের এক সাধারণ তারা।
তুমি পূর্ন অন্য তারার সাথে, তবে আমি আজই শূন্য,
আমি পূর্ণতা লাভ করেছি ঘন কালো সৌন্দর্যে।
শান্ত এবং গভীরতার মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে
আমি আজ একাকীত্বের সেই আকাশে হারিয়ে গেছি।

তবে আমি জানি তুমি ফিরে আসবেই একদিন না একদিন
মরনের আগে – পরে হয়ত কোনো একদিন।
যদি তুমি ফিরে আসো, কোনো এক শ্রাবণ মাসে
তবে তখন আমায় নয়,আমার স্মৃতি গুলোকে পাবে পাশে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted