| কবিতা | করেনার দিনগুলি(০১) |
| কবি | এম. এইচ. শ্রাবন |
| সময় | ৩১অক্টোবর,২০২১,রাত্র |
| উৎসর্গ | করোনা যোদ্ধাদের। |
| লিখার স্থান | নারায়ণগঞ্জ |
কত আতংক নিষ্ঠুরতা
দেখেছে এ বিশ্ব।
এই করোনায় দেখেছি
মানুষ মোরা কত নিঃস্ব।
অদৃশ্য এক জীবের কাছে
আমরা কত অসহায়।
ঘরের ভিতর বন্দি ছিলেন
রাজা -প্রজা সবাই।
সন্তান ছুঁয়ে দেখেনি
প্রিয় পিতার লাশ।
প্রিয়তমা স্ত্রীও
কাটিয়ে গেছে পাশ।
আতঙ্ক আর ভয়ে
দিনগুলি কেটেছে।
করোনায় এক নতুন জগৎ
সবাই দেখেছে।
দুনিয়া জুড়ে বয়ে ছিল
অশান্ত এ পবন।
করোনায কেড়ে নিল
কত মানুষের জীবন।