কবিতা আরও একটা দিন
কবি শৌনক ঠাকুর
সময় ১০:৩০ সকাল
লিখার স্থান দক্ষিণখণ্ড, মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ।
কবিতার বিষয় বিরহ
Review This Poem

আরও একটা দিন
শৌনক ঠাকুর

জলে ভেজা বালিশে এক টুকরো রোদ,
রাতজাগা চোখ দু’খানিতে তখনও ফ্ল্যাশব্যাক …….
ওলটানো নৌকার মতো শরীরটা
পড়ে আছে তটে।

ঢেউ এ সাড়া দিয়ে নামতেই হয় জলে
ছেঁড়া পাল তুলে দাঁড় টানা শুরু …..
ও কি অসহ্য !
তবু নিস্তার নেই …
এভাবেই তোমায় ছাড়া আরও একটা দিন ….

guest
0 Comments
Newest
Oldest Most Voted