| কবিতা | কথার কসম |
| কবি | সন্ধি মুহিদ |
| সময় | ৬ মে, ২০২০ |
| লিখার স্থান | মিরপুর, ঢাকা |
| কবিতার বিষয় | বিরহ, রূপক |
কবিতার নামে মিথ্যে কসম খেয়েছি
তারপর সেই যে ছেড়ে গিয়েছে
আর ফেরেনি কথার মালা।
সবই বুঝি, অগত্যা -
স্বীকার করতে ইচ্ছে করে না
বুকের মাঝে দগদগে ঘা!
ঘায়ের ওপর কথার মলম
মেখেছি যত, ভুলেছি তত।
তবু কবিতার নামে মিথ্যে কসম খেয়েছি।
