| কবিতা | প্রতিবিম্ব |
| কবি | সমু কর |
| সময় | মে,২০২২,মধ্যরাত |
| উৎসর্গ | চন্দ্রমল্লিকা |
| লিখার স্থান | ছাদ |
| সম্পৃক্ততা | প্রেম |
তুমি নাই,
চাঁদের মতো
তোমার প্রতিবিম্ব আছে
তোমার প্রতিবিম্ব– তুমি নিজে দেখলে,
তোমার দিওয়ানা হওয়ার দোষ
আমারে দিতা না
আমারে মাফ করতা
তোমার প্রতিবিম্ব,
ধরা যায় না–
তাও কেবল এইটাই তো ধরতে পারি,
কাছে রাখতে পারি
এইটা আমার উপর দয়া করে বেশি
কথা দিলে, কথা রাখে;
তোমার মতোন না!