কবিতা স্মৃতির পাতায়
কবি শহীদ উদ্দীন আহমেদ
কাব্যগ্রন্থ ইষ্টি কুটুম
সময় সেপ্টেম্বর ২০১৭
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
সম্পৃক্ততা হারিয়ে যাওয়া দিনগুলি
Review This Poem

স্মৃতির পাতায়
– শহীদ উদ্দীন আহমেদ

স্মৃতির পাতায় খুজছি আমি হারিয়ে যাওয়া দিনগুলি,
শিশুকালে লাগতো ভালো মায়ের খোলা চুলগুলি;
কিশোরবেলা লাগতো ভালো বাবার কালো চশমাটা,
বড় ভাইয়ের বকুনী আর ছোট বোনের বায়নাটা ।
দাদুর কথা পড়লো মনে স্মৃতির পাতা ঘেটে,
হাত ধরে যে নিয়ে যেতেন পাড়ার খেলার মাঠে ;
ঘুমিয়ে যেতাম রাতে দাদীর হাতের ছোঁয়া পেয়ে ,
পিঠা পায়েস খেতাম কতো নানাবাড়ী যেয়ে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted