কবিতা শরৎ শোভা
কবি শহীদ উদ্দীন আহমেদ
সময় অক্টোবর ২০২২
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
সম্পৃক্ততা শরৎ ঋতু
Review This Poem

শরৎ শোভা
– শহীদ উদ্দিন আহমেদ

শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ,
সাদা সাদা কাশের বনে
চোখ জুড়িয়ে যায় ,
আয়রে তোরা আয় ।
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।
আকাশে ঐ মেঘের ভেলা
মৃদু হাওয়ায় ভাসে ,
ঝরো ঝরো বারিধারা
হঠাৎ নেমে আসে ;
শিউলি ফোটা ভোরের আলোয়
মন হারিয়ে যায় ।
আয়রে তোরা আয় ,
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।
শিশির ভেজা সবুজ ঘাসে
মুক্তা যেন হাসে ,
বর্ষা শেষে মন রাঙাতে
শরৎ ঋতু আসে ;
বনে বনে সবুজ শোভা
অঙ্গ দোলে বায় ।
আয়রে তোরা আয় ,
শরৎ শোভায় মন যে হারায়
আয়রে তোরা আয় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted