| কবিতা | মগজ ধোলাই |
| কবি | শহীদ উদ্দীন আহমেদ |
| সময় | অক্টোবর ২০২২ |
| লিখার স্থান | ধানমন্ডি, ঢাকা |
| সম্পৃক্ততা | দেশের আর্থ সামাজিক প্রেক্ষাপট |
মগজ ধোলাই
- শহীদ উদ্দীন আহমেদ
দেশে এখন চলছে ভালো
মগজ ধোলাই ,
বাঁকা পথে চলতে হবে
রাস্তা খোলাই ।
সহজ সরল পথের কথা ,
জাগলে মনে পাবে ব্যথা ।
দেশে এখন চলছে ভালো
দুর্নীতিটা ,
দেখে শুনেে বিদায় দিলাম
ন্যায় নীতিটা !