কবিতা প্রদীপ্ত যৌবন
কবি শহীদ উদ্দীন আহমেদ
সময় অক্টোবর ২০২২
উৎসর্গ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম
লিখার স্থান ধানমন্ডি, ঢাকা
সম্পৃক্ততা যৌবনের জয়গান

প্রদীপ্ত যৌবন
শহীদ উদ্দীন আহমেদ

কালো মেঘে ঢাকা পড়েছে আকাশ কুয়াশায় ঘেরা চারিধার ,
নতুন প্রভাত এসেছে ধরায় সঙ্গী যে তার ঘন আঁধার ;
মেঘের আড়ালেে সূূর্য বিমলিন আলোকের নেই বিচ্ছুরণ ,
বজ্র নিনাদে কেঁপে ওঠে যৌবন পড়েছে ভয়ের আবরণ ।
অজানা আশঙ্কা বাসা বাঁধে মনে যৌবন হয়েছে দিশেহারা ,
নতুন পথের সন্ধানে মাতিয়া তারা হয়েছে বাঁধনহারা ;
শৈশব পার হয়ে এলো যে যৌবন প্রেম বাসনায় উদ্বেলিত ,
হিংস্র পশু সম উন্মত্ততা লয়ে ধ্বংসের পথ করে বিস্তৃত ।

কালোছায়া পড়ে হৃদয়ের কোনে যৌবনের পায়ে পড়ে বেড়ি ,
অপেক্ষায় থাকি কখন বাজবে শৃঙ্খল ভাঙ্গার রণভেরী ;
মরণের হাত ধরে তারা আবার আসিবে ফিরে বীরের বেশে ,
প্রেমময় পৃথিবীর স্বপ্ন দেখে জেগে উঠবেই অবশেষে ।
ভীরু কাপুরুষ নয় কালজয়ী পরমাত্মায় হবে উন্মেষ ,
প্রদীপ্ত যৌবন উদ্দাম উচ্ছল নাই জড়া জীর্ণতার রেশ ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted