কবিতা অশনি সংকেত
কবি শহীদ উদ্দীন আহমেদ
সময় মে, ২০২২
লিখার স্থান ধানমন্ডি ঢাকা
সম্পৃক্ততা প্রকৃতির বৈরিতা
3/5 - (1 vote)

বিবর্ণ রাত আকাশ থেকে খসে পড়ছে নক্ষত্র
আঘাত হানতে পারে জল মাটির এ পৃথিবীকে
তাইতো ধ্বংসযজ্ঞের মহড়া চলছে দিবারাত্র
সভ‍্যতার বর্জ্য মিশে ক্ষয় করে ধরার মাটিকে

সমুদ্র সৈকতে ক্ষুব্ধ তরঙ্গমালা হুমরী খাচ্ছে
আগ্নেয়গিরীর লাভা ছড়িয়ে পড়ছে চারিদিক
আকশ জুড়ে বিদ‍্যুত ঝলক দিচ্ছে বজ্র গর্জাচ্ছে
মানুষ আছে শঙ্কায় ছুটছে সে আজ দিগ্বিদিক

শুনি অশনি সংকেত, ঝড় ওঠে প্রাণে জাগে ভয়
ক্ষত বিক্ষত উত্তপ্ত রক্তে স্নাত উদ্বেল হৃদয় ।

আমাদের সাজানো এ পৃথিবী ধ্বংস হবে আজই
বিরহ বেদনা নিয়ে প্রহর গুনছি যে তারই ;
বাঁচার তাগিদে খুঁজি কত কি নিরাপদ আশ্রয়
সব যে তার হারাতে হবে প্রকৃতির বৈরিতায় ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted