কবিতা অপেক্ষায় কাটছে প্রহর
কবি শহীদ উদ্দীন আহমেদ
সময় জুন ২০২২
লিখার স্থান ধানমন্ডি ঢাকা
সম্পৃক্ততা কষ্ট থেকে মুক্তির অপেক্ষা
Review This Poem

অপেক্ষায় কাটছে প্রহর ,
এ আধার কাটবে কখন ,
জীবনে বইবে কখন সুখের নহর ?
হৃদয়ে লুকিয়ে থাকা দুঃখ গুলো
আর কতকাল পোড়াবে আমায় ,
না পাওয়ার বেদনা গুলো
আজও কেন আমায় কাঁদায় !

অপেক্ষায় কাটছে প্রহর ,
স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে
আর কতকাল থাকবো বিভোর ?
অনেক স্বপ্ন ছিল
প্রেমের বাঁধনে বাধবো ঘর ,
ঘর আমি বেঁধেছি ঠিকই
প্রেমহীন এক অভিশপ্ত বাসর ।

অপেক্ষায় কাটছে প্রহর ,
ছলনার আগুনে পুড়ায়ে কত আর
হৃদয়ে বাড়াবো তপ্ত কুহর !
আলেয়ার আলোয় খুঁজছি আমি আজ
মুক্তির পথ ,
মরীচিকায় মিলিয়ে যাবে কি আমার
জীবন রথ ?

guest
0 Comments
Newest
Oldest Most Voted