| কবিতা | স্বর্গ অপেক্ষায় |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ১০/১০/২০২২ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| সম্পৃক্ততা | কুমারি মেয়েটি প্রেম করেছিল কিন্তু বিয়ে হওয়ার আগে মেয়েটি মারা যায় তবে তার প্রেমিক চিতায় দাহ করার আগে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ করেন। |
| কবিতার বিষয় | রূপক |
স্বর্গ থেকে বলছি, পৃথিবী
প্রেম তুমি আমায় একান্ত ভালবাসো
প্রমাণ দিলে ভূবনে
আমি নেই ….
দেখছি স্বর্গ থেকে
আমার কপালে দিলে সিঁদুর
গলায় দিলে মালা
তুমি সম্পূন্ন করলে বিয়ে
সাতপাক নিজে একা
কুমারী না পুড়ি চিতার অনল
ভেবেছ তুমি
আমি হয়েছি বরাবর ঋনী
তুমি কি জানো?
আমি ও সম্পন্ন করলাম বাসর
চিতার অনলে …….
খুব ইচ্ছে ছিল
পূষ্প শয্যায় বাসর হবে ।
বিধাতার কলমে
সে টুকো লেখা নেই।
স্বর্গে তোমার জন্য
অপেক্ষায় থাকব প্রেম।