| কবিতা | সহধর্মিণী |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২০/০৯/২০২৪ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| কবিতার বিষয় | বিরহ |
বিধি তুমি বলো
কতটুকু দুখ দিলে
সহধর্মিণীকে হারাতে হবে না
সেই টুকু দুখ আমি নিরবে সইবো
বিধি তুমি বলো
কতটুকু সুখ কেড়ে নিলে
আমার সহধর্মিণী হারাতে হবে না
বিলীন করে দাও সেটুকু সুখ
বিধি তুমি বলো
আর কত উপাসনা করতে হবে
ব্রেকআপ যেন না হয় আমার সহধর্মিণীর মাঝে
বিধি তুমি বলো
সাত সমুদ্র যদি পারি দিতে হয়
আমার সহধর্মিণী জন্য
এতে ও রাজি
ছিনিয়ে নিওনা সহধর্মিণীকে