| কবিতা | শ্রাবণের রাতে আমি ও প্রিয়া |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০৬/১২/২০২২ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| সম্পৃক্ততা | বিরহ প্রেম |
| কবিতার বিষয় | বিরহ |
শ্রাবণের রাতে আমি ও প্রিয়া
অঝোরে বৃষ্টি গাঙে ব্যাঙের ঘ্যাংর ঘ্যাং
নিরব নিভুতে হয়ে যাচ্ছে
ব্যাঙা ব্যাঙের বিয়ে।
সেই রাতে দেখা হলো
আমার প্রিয়ার সাথে
অনেক দুঃখ-সুখের কথা হলো
দু’জন দুজনা শ্রাবণের রাতে
আমার প্রিয়া হয়েছে অন্যের বাসরে
নিষ্ঠুর নিয়তির অবহেলায়
আমি ও প্রিয়া শ্রাবণের রাতে
হাতে হাত রেখে বলেছি
যেতে দেব না তোমায়….
যত বাঁধা আসুক
আমি তোমার অপেক্ষায় এখন ও
প্রিয়ার মুখের বুলি
আমি হয়েছি অন্যের ঘরনি
হাত ছেড়ে দাও তবে শেষ দেখা
বিধাতার কাছে শপথ করেছি
অবুঝ স্বামীরে আর, দেব না ব্যাথা…….