| কবিতা | মায়ের মতো |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ০২/০৩/২০২৩ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
| সম্পৃক্ততা | মাকে নিয়ে লেখা |
| কবিতার বিষয় | জীবনমুখী |
মায়ের মতন আছে ক,জন
খুঁজিয়া পাই না মা,
তোমায় এই ভূবন।
মা হয় যে, মায়ের মতন
আমি যে খুঁজি মা,
তোমায় সারাক্ষণ
তুমি যখন সঙ্গে ছিলে
করিনি তোমার যতন
এখন তুমি হারিয়ে গেছো মা
আজ বুঝি তুমি ছিলে মুল্যবান রতন।
হাজার বার খুঁজে মাগো
পাব না তোমায়
দোয়া করি মা বেহেস্ত থাকো
নিঝুম নিরালায়।