| কবিতা | নিশ্চুপ প্রেম |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | সন্ধ্যা |
| লিখার স্থান | সিরাজগঞ্জে গ্রামের বাড়িতে সরকার পাড়া |
| কবিতার বিষয় | প্রেম |
ছোট ছোট দেখা মনে মনে
আমি ভালবাসি তারে
সে যে আমার অন্তরে অন্তরে
সেও বলেনি আমিও
দুজন দুজনায় কত ভালবাসি
হৃদয়ে হৃদয়ে কত কাছাকাছি
গভীর রাতে স্বপ্নে ভাসে দূজন দুজনার ।
আমি বলব তারে ভালবাসি
সেও বলবে আমায়
ছোট ছোট ভুলে প্রকাশ হলো নারে
দুজনার প্রেম অজানায় রয়ে গেলো
যত দিন যায় তত প্রেম হয় …..
আমি বলিনি কখনো তারে ভাল বাসি
আমাকে সে বুঝিয়েছে,আমারে সে ভালবাসে।
আমি বুঝিনি মনের আবেগের অনুরাগে ।
অজানা প্রেম নিরুপায়
অর্পিতাকে ডাকে তার গুরুজনে বলিল হায়
বিয়ের সমন্ধো তোমায় দেখিতে চায়
ভয়ে ভয়ে বলিল আমার প্রেমেরই অর্পিতা।
আমি একজনকে ভালোবাসি
সে কি তা জানে কিনা
গরুজনে বলিল হায় ,তোমাকে সে চায় কিনা।
উৎসাহিত হয়ে অর্পিতা,নিরবে আমায় ডেকে
বিষ্টি অঝড় রাতে বলল,
মনের বাসনা নির্ভয়ে
আমি ভূল করে বলেছিলাম তারে
অপেক্ষা কর তুমি একটু সময়ের তরে
আমারে বলিল সে,সময় পাব না যে
কেঁদে কেঁদে আখি দুটো জলে
চলে গেল হাত আমার ছেড়ে …..
বুঝিতে পাড়িয়াছি বলে ,অর্পিতার অবিভাবক।
ঘটকের কারসাজিতে অর্পিতার
বিয়ে ঠিক হল অনেক দুরে
যেই শুনলাম ঠিক হয়েছে
আমার প্রিয়ার বিয়ের দিন।
ঠিক তখনি ব্যাকুল হলাম
তাকে কাছে পাবার
ভয় ডিঙিয়ে তারে আমি ফোনে বললাম হায়।
তোমারে আমি ভালবাসি ভীষণ
চল আমরা পালাই ।
আমাকে বললাম
ইচ্ছে ছিলো তোমায় আমি
জিবন সাথী করব
ভাগ্যর বিধানে কথা দিয়েছে আমার অবিভাবক
সুখে থেকো ভালো থেকো
হৃদয় শূন্য বোবা ব্যর্থ আমি
নিরব নিভূতে হৃদয়ে তাকে হারাই।
ভূল হয়েছে বড় আমার ভূলের ক্ষমা নাই