কবিতা তুষারে জড়িয়ে সাগরিকা
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ১৭/০২/২০২৪ ইং
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রেম, রূপক, স্বাধীনতা
4/5 - (1 vote)

স্বপ্নে জড়িয়ে দু,জনার অন্তরাত্মা
সাগরিকার প্রেমে এক আল্পনায় সফেদ আর সফেদ।
সবুজ শ্যামল ফাগুনের মৌ
জাগে তো কাশফুল লোহিত টুকটুকে রক্ত জবা ।
মাথার কবরীতে গেঁথে লাল গোলাপ
বেশ মানিয়েছে সাগরিকায়।
একগুচ্ছ গোলাপের ভালবাসা চেয়ে থাকে
অপলকে ডাগর ডাগর কাঁজল চোখে।
নীলিমা নিখিল পর্বতের প্রতিচ্ছবি
পাখিদের কল কাকলি কহুতন
তুষারের সাথে আচমকা কাশফুলের নরম ছোঁয়া।
এ যেন অনন্য প্রেমের আগমন
সুখ আর সাজ্ব সৌন্দর্য্য সুখময় জীবন।

guest
0 Comments
Newest
Oldest Most Voted