| কবিতা | ছাত্র জীবনের এদিক ওদিক |
| কবি | মোঃ সোহাগ আলমগীর |
| সময় | ২০১৯ |
| লিখার স্থান | সিরাজগঞ্জ |
ছাত্র ছিলাম ছাত্র ছিলাম ধন্য আমি ধন্য
পিতা মাতার গুরুজনের আদেশ মানিতাম ।
ছোট বেলায় সময়টুকু শিক্ষালয়ে দিতাম বাজে সময়টুকু আমি নিজেকে লুকিয়ে রাখিতাম ।
ছাত্র ছিলাম ছাত্র ছিলাম ধন্য আমি ধন্য
জ্ঞান আহরণে ছাত্র জীবন ধন্য আমার ধন্য ।
জীবন গাঁথায় পূষ্প আমার গলায় মাল্য ।
ছাত্র আমি ছাত্র ছিলাম ধন্য আমি ধন্য
পড়া ফাকি দেওয়া আমার
সব সময় ছিল কাম্য
পিতা মাতা গুরুজনে কতই বলিত
তাদের কথায় মনে আমার আঘাত হানিত ।
ছাত্র আমি ছাত্র ছিলাম ধন্য আমি ধন্য
পথ ভূষ্ঠে জীবন গেল ছাত্র জীবন চূর্ণ ।