কবিতা ঘরের বাহিরে
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২৬/০৬/২০২৪
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় রূপক
Review This Poem

যাসনে খোকা ঘরের বাহিরে
রিমালের তান্ডব দুর্দিনের বেলা
কত কষ্ট দেখবি খোকা
ফেসবুকে ডিজিটাল ছোট্ট টিভিটায়
মানুষের কষ্টটা কিছু ভাগ হয়ে যায়
পশু পাখির কষ্টটা নিরবে বয়ে যায়

যাসনে খোকা ঘরের বাহিরে
রিমালের বজ্রের অসহনীয় ডাকে
কর্নের পর্দা যাবে ফেটে
খোকা যাসনে ঘরের বাহিরে

ছিন্নভিন্ন তসনস অকতোভয়ে
রিমালের উচ্চ শির মহা অহংকার
লুটিবে সময়ের ব্যবধানে

খোকা যাসনে ঘরের বাহিরে
রিমালের বাদলের বায়ুর
নিষ্ঠুর বজ্রের ধাওয়া
কিনারা পাবে না
নেই কোনো রিমালের মায়া

guest
0 Comments
Newest
Oldest Most Voted