কবিতা আষাঢ়ে বর্ষা
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ০৬/০৭/2023
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় প্রকৃতি
Review This Poem

বৃষ্টির পানিতে
মাঠ ঘাট থৈ থৈ

বর্ষার প্লাবনে
ভেঙে যায়…..
রাস্তার দু,পাড়ে ।

ঝাঁকে ঝাঁকে মাছ ধরে
জেলে ও জেলেনি

ন্যাংটা হয়ে ডুব দেয়
ডেহর ও ডেহরি (শিশুদরে দল)

তরী ও কলাগাছের ভেলাতে
কিশোর ও কিশোরীর

মনটা খুশিতে হাওয়া খায়
বৃষ্টির বাতাসে

সারা গাঁও তোলপার
বর্ষার উৎসবে

অবসর সময়ে
গল্পের সারি গানে
বসে থাকে দুপাড়ে
মোড়লের বাড়ীতে

সখিনার ভেঙে গেছে
কুঁড়ে ঘর বর্ষার দাপটে

মেঘে মেঘে গর্জন
ঝির ঝির বৃষ্টি

সৃষ্টির সোদা মাটির
মোছোমায়া তৃপ্তি

দেখ দেখ বর্ষার পানিতে
ডুবে গেছে মন্টুর মেয়েটি

হায় হায় মানুষের কান্না
বর্ষা বয়ে আনে বেদনা ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted