কবিতা আকাশ ঘিরে মেঘ
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ১৯/০৫/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় রূপক
Review This Poem

আকাশ ঘিরে মেঘ ধরেছে
বাদল হবে মাঠে ।

দিঘির ব্যাঙ গান ধরেছে
মোদের বিয়ের মিলন হবে
নিরব বাদল রাতে।

দিঘির মাছের ফূর্তি হইছে
গুই সাপের ঐ ছা।
মজা করে তোদের খাবো
বুঝতে পারবি না।

টোনা টুনি ঐ রাগ করেছে
কেমনে বাসায় থাকবে মোদের ছা
বাদলের ঐ ন্যাকামিতে
ভাঙবে সাঁজের বাসা।

তরুলতার দুলদুলানি
ফূর্তি লাগে বৃক্ষের
প্রাণ জুড়ে আজ গা জুড়াবে
নাচবো দুলে দুলে।

ভালো মন্দ সবি থাকবে
এই দুনিয়ার বুকে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted