কবিতা অপেক্ষার প্রহর
কবি মোঃ সোহাগ আলমগীর
সময় ২৭/০৩/২০২৩
লিখার স্থান সিরাজগঞ্জ
কবিতার বিষয় আশা
3/5 - (2 votes)

জীবন সাথী হবার
সাতদিন পর মুক্তিযুদ্ধে গেল
আমি নতুন আমার কিবা আছে বলার

শুধু আমাকে বলে গেল
আমি আসব, অপেক্ষায় থাক

এই সাত দিনেই ছোটন আমার গর্ভে
খোকনের বাবা মুক্তি যুদ্ধের সময়
এক মুক্তিযুদ্ধাকে একটি চিরকুট দিয়েছিল

চিরকুটে লেখা ছিল
অপেক্ষায় থাকো আমি আসব ।

সেই মুক্তিযোদ্ধা মুক্তি যোদ্ধার তালিকা
চিরকুটের সাথে আমায় হাতে দিল।

যুদ্ধ সময় কালে, চিরকুট দেওয়ার পরে
তোমার স্বামীর কোন খোঁজ পায়নি

আমি তোমায় তালিকার কপি দিয়ে গেলাম
রেখে দিয়ো কাজে আসতে পারে

এখনো অপেক্ষায় আছি,
আসে না খোকনের বাবা

বলেছিল আসবে,
চোখের জল শেষ হয়ে গেল

বৃদ্ধার বয়স জরিয়ে নিচ্ছ
তারন্যর যৌবন হারিয়ে ফেলেছি
তবু ফিরলনা খোকনের বাবা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted