| কবিতা | সবুজের মানচিত্র |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ১৯ মে ,২০২৩,রাত ১২ টা |
| লিখার স্থান | পান্থপথ , ঢাকা |
| কবিতার বিষয় | জীবনমুখী, প্রকৃতি |
এ শহরের নির্মম বিষাক্ত ধূলিকণার নিচে -
পরে আছে আমার নিঃশ্বাস
অনেক দিনের অসুস্থ চাদরে মোড়ানো সুস্থ শরীর
মনে করিয়ে দেয় সবুজ সময়ের সেই মানচিত্রের অবকাশ ।
পৃথিবীর সকল ধুলিকনার অভিমান বাসা বেঁধেছে এ শহরে
সকল মানুষ হারিয়েছে-তার বাঁচার স্বপ্ন,হতাশা নৌকা বহরে
আমি বাঁচতে চাই চিরসবুজ আমাজান বনের মতো
চির যৌবন নিয়ে বেঁচে থাকা অসীম সমুদ্রের মতো ।
প্রার্থনাই যে আত্মা প্রতিদিন মৃত্যুর আকাঙ্খা করে-
শরীরকে জীবিত রেখে মারাযায় প্রতিবার তালাবদ্ধ কুঠিরে
সন্ধ্যার পরে রাত হয়ে সকালের অপেক্ষায়,
আমি আর একবার বাঁচতে চাই সবুজের গন্ধে মাখা শরীরে ।