| কবিতা | ঘুমের রানী |
| কবি | শিমুল হোসাইন |
| সময় | ২৯ ফেব্রুয়ারী,২০২২ ,রাত ৮ টা |
| লিখার স্থান | পান্থপথ , ঢাকা |
মেঘবতী এক রাজকন্যার রাজ্যে
হারিয়েছি কোনো এক মধ্যরাতে
অসীম সময়কে দিয়েছি পারি
তার রূপের ঝলকানির সাথে।
মায়াবী দুটি চোখ তার -
ঘুমের সাগরে ডুবাই খানিক ,
চোখের পলোকে ঘুমের রানী
মায়ের আদরের স্বর্ণা মানিক ।