কবিতা আপাদমস্তক
কবি আল-শাহারিয়ার সিদাদ
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

সাইক্লোন হচ্ছে ক্রমশ ব্রেনের চারপাশ ঘিড়ে। হৃদপিন্ডের ভেতর বাড়ছে দীর্ঘশ্বাসের দৈর্ঘতা। শরীরের শিরা-উপশিরায় বয়ে যাওয়া অক্সিজেন সমৃদ্ধ রক্ত চলাচল প্রায় স্থির।
শ্বাসনালী ফুসফুসে হাওয়া পৌছাঁনোর আগেই হয়তো,থেমে যাবে সব।
অসহায়ত্ব হাত দুটো একটু স্পর্শ পাওয়ার জন্য কাতর।
একটা মুমূর্ষু দেহ যেন নিমিষেই আটকে পড়েছে এক গভীর সংকটে।
পুরো শরীর অশরীরা হয়ে ভুলে যেতে চাচ্ছে কি
যেন, কিছু একটা আছে।
নির্লিপ্ত একটা দেহ খুজে বেড়াচ্ছে মুক্তির ফন্দি

guest
0 Comments
Newest
Oldest Most Voted