কবিতা চেনা পাথরের জন্যে
কবি শক্তি চট্টোপাধ্যায়
কাব্যগ্রন্থ আঙ্গুরী তোর হিরণ্য জল

একটি চেনা পাথর পড়ে আছে
পরনে তার অসংখ্য মৌমাছি
ভিতরে মৌ–কী জানি কার কাছে
ভালোবাসার অমল মালাগাছি?

একটি চেনা পাথর পড়ে আছে
পাথর, ওকে নাম দিয়েছি ওরা
ভয় ক’রে তার শক্তি আগাগোড়াই
ঝর্না বলে ডাক দিলে প্রাণ বাঁচে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted