কবিতা রক্তে জেতা বর্ণমালা
কবি মোঃ সাখাওয়াত হােসেন
কাব্যগ্রন্থ কলমের কথা
সময় ২০১২ সাল (সম্ভাবত)
উৎসর্গ সকল ভাষা শহীদ
লিখার স্থান পরানা পল্টন
সম্পৃক্ততা রক্তে জেতা বর্ণমালা
কবিতার বিষয় বাংলাদেশ
5/5 - (1 vote)

রক্তে জেতা বর্ণমালা
ভাইয়ের রক্তে রাঙানো পথ
২১শে ফেব্রুয়ারি। বাংলায় রয়েছে
আমার মায়ের মধুর বাণী ।
আমার সোনার বাংলা
সকল দেশের রাণী।
কেঁদে ওঠে হুঁ হুঁ করে
কত না হৃদয়
স্মৃতিগুলো ভুলিতে না পারি ।

অ আ ক খ
মায়ের মুখের ভাষা ।
যে ভাষায় কথা বলে
মেটাই মনের সকল আশা।
ভাটিয়ালি, জারি-সারি, পল্লি বাউল
তবুও মায়ের আহাজারি
বাংলা ভাষার প্রতিটি শব্দ
বুকের রক্ত দিয়ে লেখা ।

মাগো রক্তে জেতা বর্ণমালা
হাতে ধরে শেখা।
কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ
আজ বেঁধেছে সারি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted