কবিতা আদিমতায় ফিরে পাই
কবি এস বি রাফসান
Review This Poem

আদিমতায় ফিরে পাই
জীবনের স্বার্থকতা

মধ্যরাতে বৃষ্টি হচ্ছে ঝমঝম…।
বৃষ্টির শরীরে আদিমতার সোঁধা গন্ধ,
রক্তকণিকায় এখন আদিম মিছিল।
রাতটা পেরুলেই তো কৃত্রিমতার হাঁক-ডাক,
একঘেঁয়ে নিরস জীবন।

বৃষ্টির প্রকোপে অস্পষ্ট হচ্ছে
আমার নাগরিক সভ্যতা-ডিস এ্যানটেনা,
নিয়ন সাইনের বাতি,
দারোয়ানের হুইসেল,
মোটরগাড়ির ঘ্যানঘ্যান…।

হৃদয়ের পানসে ক্যানভাসে
এখন মেটে রঙের চিত্র।
আমি ফিরে যেতে চাই আদিমতায়,
আমার সবুজ অস্তিত্বে।
এই জঞ্জাল শহর ছেড়ে।

আবেগ -অনুভূতির পথ ধরে
দুর্বিষহ জীবনের সকল মনস্তাপ মুছে যাক-
বৃষ্টিতে ধুয়েমুছে যাওয়া
ঐ ময়লা রাস্তার মতো।
ভেঙ্গে চুরমার হোক এসব মেকি মিথ্যের মূর্ততা!

মৃন্ময়ী মূর্ততার মাঝেই ফিরে পাই
জীবনের হিরণ্ময় সার্থকতা।

guest
0 Comments
Newest
Oldest Most Voted