| কবিতা | লতা |
| কবি | সাম্য রাইয়ান |
| কাব্যগ্রন্থ | চোখের ভেতরে হামিং বার্ড |
| সময় | ২০২০ |
| লিখার স্থান | ঢাকা |
এ জীবন, জড়িয়ে বেঁচে থাকা ছাড়া অবশিষ্ট
কিছু নয়। ‘টিকেও থাকে না কোনো গুপ্তটান’
– বলে হাসতে হাসতে চলে গেলেন!
রকমারি বার্নিশ থেকে খসে পড়া লালরঙে
বাধাহীনভাবে হচ্ছি রঙিন;
লতা হয়ে বুঝি বৃক্ষ জড়িয়ে আছি!