| কবিতা | বাসন্তী শাড়ি |
| কবি | সামিয়া আক্তার |
| সময় | ফেব্রুয়ারী রাত ১২.০৫ মিনিট |
| লিখার স্থান | নোয়াখালী |
| কবিতার বিষয় | জীবনমুখী |
বাসন্তী শাড়ি —পরিয়া কন্যা
যায় গো নদীর ঘাটে,
ভ্রমর তাহার —প্রহর গুনিয়া
রয়েছে নৌকার পাটে।
কুহু কুহু সুর —তুলিয়া ডাকিছে
সখা ইশরাতে আজি,
উদাস নয়নে —চাহিয়া কন্যা
জানান দেয় যে রাজি।
বসন্তেরই —এমনই ক্ষণে
হিয়া যে নাইবা ঘরে,
বাসন্তী শাড়ি —পরিয়া কন্যা
মেঠো পথখানি ধরে।
আলতা লাগিয়া —নুপুর পরিয়া
কোমর দুলিয়া যায়,
চোখের ইশারা —ঠোঁটের নেশাতে
দূরেতে থাকাটা দায়।
সখার পরান —কাড়িয়া কন্যা
নিন্দ্রা নিলো কেড়ে,
বসন্তেরই —এমনই ক্ষণে
নাইবা যায় যে ছেড়ে।।