কবিতা পাষাণ প্রিয়া
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী
Review This Poem

উওরা বায়ু বইছে দেখো
দখিনা দিক দিয়ে—-
বনের পাখি মনে ডাকলে
থাকি কোথায়—গিয়ে?
➖>
পাড়াপড়শি অবুঝ বড়ো
খোঁচা মারতে জানে—
মনের ব্যথা নাইবা বোঝে
বিষ যে ঢালে —কানে।
➖>
প্রেম শিখিয়ে প্রিয়া আমার
গেলো একলা করে—
ক্যামনে তারে যাই যে ভুলে
মন টিকে না—ঘরে।
➖>
পাষাণ প্রিয়া ভালোই আছে
গিয়ে আমায় ভুলে—
মন বসেনা তাকেই ভেবে
হৃদয় চড়ে— শূলে।
➖>
প্রেম করোনা তোমরা শুনো
ব্যথা বাড়ায় শুধু—
অনল পুড়ে হৃদয়ে ছাঁই
জীবন হবে—ধুধু।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted