কবিতা পণ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী

পড়ালেখা নয়তো কঠিন
পড়লে সহজ---হয়,
সুশিক্ষা আর গুরুর দীক্ষায়
কাটে মনের---ভয়।
➖>
সুন্দর জীবন গড়ার তরে
শিক্ষা সঠিক কই,
একাগ্রতা পরিশ্রমে
সঙ্গী করো বই।
➖>
সামনে যেতে পড়ালেখা
দেখায় সঠিক---পথ,
মনের ভেতর সাহস বাড়ায়
পাবে জয়ের ---রথ।
➖>
সময় থাকতে তাই তো তোমায়
দিতে হবে---মন,
অধ্যবসায় ছাড়া জেনো
কষ্টে কাটবে---ক্ষণ।
➖>
সুশিক্ষাতে আলোকিত
বিদ্যা অমূল্য---ধন
জ্ঞানের আলোয় গড়বে জীবন
চিত্তে করো---পণ।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments