কবিতা পড়ার চাপ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় জীবনমুখী

পরীক্ষার ওই পাস ফেলেতে
বাবা-মায়ের--ভয়
বইয়ের চাপে ক্লান্ত শিশু
রঙিন শৈশব--ক্ষয়।

ভোর বেলাতে ছুটত শিশু
আরবি শিক্ষা--লয়,
এখন কারের শিশুরা যে
বইয়ে লুকায়--রয়।

বিকেল হলে ব্যস্ত শিশু
কাটত খেলার--মাঠ,
ঘাম ঝরিয়ে ঝাঁপ যে দিত
ওইনা পুকুর--ঘাট।

খেলাধুলায় সৃজন ধারায়
রঙিন শৈশব--পায়,
বইয়ের বোঝা কাঁধে নিয়ে
দমটা নাহি--যায়।

শিশুর বিকাশ করতে চাইলে
শৈশব রঙিন--হোক,
পড়াশোনার চাপ বাড়িয়ে
নাইবা নামুক--শোক।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments