| কবিতা | নিন্দুকের নিন্দা |
| কবি | সামিয়া আক্তার |
| কবিতার বিষয় | জীবনমুখী |
কাব্য যেন গলার কাঁটা
মনে জাগায়—ব্যথা,
লিখতে গিয়ে নাইবা পারে
সময় কাটে—যথা।
চোখে দেখে নাহি লেখে
কলম জুড়ে—ধাঁধা,
মনের ভেতর নানান কথা
আশে শুধু—বাধা।
কাব্য কথক নীরব দর্শক
কলম তবু—চলে,
লিখতে গিয়ে ভাবুক মনে
পাছে কি’বা—বলে।
নিন্দুকেরা নিন্দা করে
নিত্য নিয়ে—তাকে,
তবু কলম চলে চরম
নাহি ভাবতে—থাকে।
এই সমাজে শত জনের
শত রকম—কথা,
পরের ভালো ভাবতে গিয়ে
দেখায় নানান—প্রথা।
নিন্দুকেরই নিন্দা কথায়
নাইবা নিবে—কানে,
চলার পথে ভিড়বে তারা
ভালো জনের—ভানে।
যেইনা যেমন ভাববে তেমন
থেকো সঠিক—পথে,
পরের কথায় নিজকে হারায়
যেওনা ভুলো—রথে।
ছুটতে গিয়ে হোঁচট খাবে
এইনা ভবের—রীতি,
মনের ভেতর সাহস রেখে
রাখবে তোমার—নীতি।
রাত্রি যেমন গভীর হলে
ভোরের আলো—ফুটে,
শত বাধার পাহাড় ডিঙে
জীবন তোমার—ছুটে।
নিন্দা কথায় নাহি টলবে
শপথ রেখো—মনে,
তোমার লেখায় জাগবে জাতি
দিশেহারা—ক্ষণে।।