কবিতা নববর্ষের রেশ
কবি সামিয়া আক্তার
কবিতার বিষয় সমসাময়িক
Review This Poem

নববর্ষে হোকনা শপথ
থাকবো মিলে—ভবে,
জরাজীর্ণ জগতটাকে
গড়বো নব—সবে।

ধনী-গরিব বিভেদ ভুলে
রইবো একই—সাথে,
বিপদকালে কাছে থেকে
খাবো একই—পাতে।

নববর্ষে ফিরে আসুক
খুশির জোয়ার—মনে,
মনের ব্যথা ভুলে গিয়ে
শান্তি আসবে—ক্ষণে।

নববর্ষের সুখটা থাকবে
সারা বছর—ধরে,
মিলেমিশে রইবে সবে
খুশি ছড়াক—ঘরে।

শিশু-কিশোর যুবক-বৃদ্ধা
থাকে খুশির—রেশে,
নববর্ষের নব ছোঁয়ায়
আনন্দে যায়—ভেসে।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted